শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় বসতঘর আগুনে ভস্মীভূত

৫৩

॥ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় বসতঘরের আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (০২মে) মধ্য রাতে দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী এলাকার মোঃ রাসেল মিয়ার ঘরে অগ্নিকান্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী এসে টানা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে আগুন আগুন চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। এসময় দমকল বাহিনীকে বার্তা দিলে তারা ঘটনাস্থলে এসে টানা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিখ রাসেল মিয়া জানান, “আগুনে আমার ঘরের সবকিছু ছাই হয়ে গেছে। ঘর থেকে কিছুই বের করতে পারিনি। শুধুমাত্র আমার মেয়ে ও নাতিদের উদ্ধার করেছি। প্রায় আড়াই লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। রাতের আধারে কেউনা কেউ আমার এ ক্ষতিসাধন করেছে। রাতেই বেতছড়ি সেনা সাব-জোন ও দীঘিনালা থানার দ্বায়িত্বরত টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।