শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকলে প্রধানমন্ত্রীর উপহার পেল ৫শত দরিদ্র ও দুঃস্থ পরিবারের

৬৯

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বরকল ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র রমজান-২০২১ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে সাহার্য্যেতে মানবিক সহায়তা হিসেবে ৫শ জনকে নগদ অর্থ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে বরকল ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এসব নগদ অর্থ বিতরণ করেন বরকল ইউনিয়ন পরিষদের সচিব জীবন চাকমা।তারমধ্য বরকল ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৭০ জন,২নং ওয়ার্ডে ৪৫ জন, ৩নং ওয়ার্ডে ৬০জন, ৪নং ওয়ার্ডে ৫০ জন, ৫নং ওয়ার্ডে ৫০ জন, ৬নং ওয়ার্ডে ৫০ জন, ৭নং ওয়ার্ডে ৫৫জন, ৮নং ওয়ার্ডে ৭০জন ও ৯নং ওয়ার্ডে ৫০জন মোট ৫শ জনকে ৫শ টাকা করে ২লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমার তত্বাবধানে বিতরণী সভায় বরকল ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ আবু বক্কর, ২নং ওয়ার্ড মেম্বার কামিজধন চাকমা, ৪নং ওয়ার্ড মেম্বার প্রিয় কান্তি চাকমা ও ৫নং ওয়ার্ডের মেম্বার পদ্ম কুমার চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।