শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি সরঞ্জাম উদ্ধার

৭০

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বান্দরবানে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্ত্রাসীদের আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গুলি, ওয়াকি টকি সেট, জলপাই রঙের পোশাক সহ নানা সরঞ্জাম।

বুধবার (২৮এপ্রিল) ভোরে রোয়াংছড়ি নোয়াপতং ইউনিয়নের পাহাড়ি এলাকার একটি জুম ঘরের আস্তানায় এই অভিযান চালায় সেনাবাহিনী।

সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লেঃ কর্নেল আক্তারু সামাদ রাফি জানিয়েছেন, রোয়াংছড়ি নোয়াপতং ইউনিয়নের পাহাড়ি এলাকায় জুম্ম লিবারেশন আর্মির সদস্যরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা রাত ১ টার দিকে এই অভিযানে নামে। পরে ভোর পাঁচটার দিকে সন্ত্রাসীরা টের পেলে সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। সেসময় সেনা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা তাদের সরঞ্জাম রেখে পাহাড়ে গা-ঢাকা দেয়।

পরে ওই আস্তানা থেকে সেনাবাহিনীর সদস্যরা একটি ৯ এম এম বিদেশি পিস্তল, এ কে ৪৭ ও পিস্তলের ২টি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, ওয়াকি টকি সেট, মোবাইল, নগদ ৩৩ হাজার টাকা, জলপাই রঙের পোশাক, ধারালো অস্ত্র সহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র-গুলি সরঞ্জাম বান্দরবান সদর নিয়ে আসা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন জুম্ম লিবারেশন আর্মি জনসংহতি সমিতির একটি সশস্ত্র সংগঠন।