শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় ১৬ লাখ টাকার ভারতীয় শাড়ী উদ্ধার

৫৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা মুল্যের ৬৩৬ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় ভারতীয় শাড়ী পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন গুইমারা উপজেলার রিংকুম পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়।

জানা গেছে, অবৈধ পথে ভারতীয় মালামাল সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান’র নেতৃত্বে বাইল্যাছড়ির রিংকুম পাড়ায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

এ সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশী চালিয়ে বাইল্যাছড়ির রিংকুম পাড়ার বাসিন্দা ভদ্র ত্রিপুরার বাড়ির পাশে জঙ্গল থেকে ঝোঁপঝাড়ে ঢেকে রাখা অবস্থায় ৬৩৬ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়।

অভিযানকালে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইফতেখার রিয়াদ ও মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান বলেন, চোরাকারবারীদের যেকোন মুল্যে প্রতিরোধ করা হবে। উদ্ধারকৃত শাড়ীর আনুমানিক বাজারমুল্য ১৬ লাখ টাকা হবে বলেও জানান মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান।