শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আলীকদমে ফসলি জমি ও পাহাড়ের মাটি কেটে নিচ্ছে তিনটি ইটভাটায়

১৫৮

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ফসলি জমি ও পাহাড়ের মাটি কেটে নিচ্ছে তিনটি ইটভাটায়। বন ও পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন অবৈধভাবে ফসলি জমি ও পাহাড় কাটলেও নেওয়া হচ্ছে না কোনো আইনি ব্যবস্থা। ইটভাটাগুলোর কারণে বিলুপ্ত হচ্ছে শত শত একর ফসলি জমি ও সবুজ পাহাড়।

এদিকে চারাবটলি তারাবুনিয়া এলাকায় এবিএম, আমতলী এলাকায় ইউবিএম, আলীবাজার এলাকায় এফবিএম-এ তিন ইটভাটা আশপাশের ৩-৪ কিলোমিটার এলাকায় নির্বিচারে পাহাড় ও জমি কাটাচ্ছে, ফলে ফসলি জমিগুলো ডোবায় পরিণত হয়েছে। এসব এলাকা ঘুরে দেখা গেছে, এক্সকেভেটর (ভ্যাকু) দিয়ে মাটি কেটে ডাম্পার ট্রাক দিয়ে ইটভাটায় নিয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডাম্পার চালক বলেন, এবিএমের ম্যানেজার আব্দুল কাদেরের নির্দেশে মাটি কাটছে, মাটিগুলো এবিএম ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।

কয়েকজন স্থানীয় ব্যাক্তি গিয়াস উদ্দিন, গফুর আহম্মেদ বলেন, দিনে সীমিত হলেও রাতে মাটি কাটা ও পরিবহন বেপরোয়া হয়ে যায়। ইট ও মাটির গাড়ি চলাচলের ফলে সড়কগুলো দিয়ে হেঁটে যাওয়াও দুস্কর। বক্তব্য নেওয়ার জন্য ইউবিএমের মালিক জামাল উদ্দিনকে পাওয়া যায়নি।

তারাবুনিয়া এলাকার এবিএমের ব্যবস্থাপক আব্দুল কাদের বলেন, জমির মালিক বিক্রি করেছে, আমরা কিনেছি। জমির মালিক মাটি কাটার অনুমতি দিয়েছে। মালিকানা জমির মাটি কাটতে অনুমতি লাগে কিনা জানা নেই।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার জানান, লকডাউন শেষে আলীকদমের ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হবে। পাহাড়ে ইটভাটার অনুমতির সুযোগ নেই। আলীকদমের ইটভাটাগুলো অবৈধভাবে চলছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদ ইকবাল জানান, মাটি কাটার অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও মাটি কাটা বন্ধ করা হচ্ছে। আগামীতেও করা হবে। সবাই সহযোগিতা করলে পাহাড় ও ফসলি জমি কাটা বন্ধ করা সহজ হবে।