শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকলকে করোনামুক্ত রাখার চেষ্টায় বরকল থানা পুলিশ

৮৬

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় সরকারের নতুন করে ঘোষিত লকডাউনকে বাস্তবায়ন করতে রোজা রাখার পরও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টহল পরিচালনার মাধ্যমে বরকলকে করোনামুক্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বরকল মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে টহল পরিচালনা করেছে পুলিশ সদস্যরা ।

এসময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বাজারে ঔষধের দোকান, কাঁচাবাজার, মুদি দোকান ছাড়া খাবারের হোটেল ও অন্যান্য দোকানপাট বন্ধ রাখা হয়েছে।একইসাথে বরকলে নৌ চলাচল বন্ধ রেখে লকডাউন বাস্তবায়ন করেছে বরকল থানা পুলিশ।

এছাড়াও অফিসের জরুরি কাজে এবং ঔষধপত্র,কাঁচামাল আনার জন্য নৌ-পথে সীমিত সংখ্যক ছোট নৌ চলাচল চালু রাখা হয়েছে।আর বরকল থানা পুলিশ সদস্যদের টহল অব্যাহত রাখায় বাজারে জনসমাগম একদম নেই বলা যায়।এদিকে,বরকলে কঠোর লকডাউনের জন্য এবং জনসচেতনতার কারণে এখনো পর্যন্ত করোনায় কেউ আক্রান্ত হয়নি। বলতে গেলে বরকল করোনামুক্ত রয়েছে।

অন্যদিকে,বরকলকে করোনামুক্ত রাখতে মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা মূলক প্রচারনা ও বিনামূল্যে মাস্ক বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছে বরকল মডেল থানা পুলিশ।