শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বরকলে ৪৩ দিনে প্রথম ও দ্বিতীয় ডোজ এর কোভিড-১৯ টিকা নিল ২হাজার জন

৫০

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় ৪৩ দিনে নারী-পুরুষ মিলে প্রথম ও দ্বিতীয় ডোজের কোভিড-১৯ এর টিকা ২হাজার ২শ ২০জনকে দেয়া হয়েছে।তাদেরমধ্যে ১হাজার ৯শ ৫৫ জন পুরুষ ও ২শ৬৫ জন মহিলা।আর এসব তথ্যে নিশ্চিত করে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আরও প্রথম ও দ্বিতীয় ডোজের ২৬ জনকে কোভিড-১৯ এর টিকা দেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর জানান,কোভিড-১৯ টিকা গ্রহণকারীদের মধ্যে আজ পর্যন্ত কারোর পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে বলে খবর পাওয়া যায়নি।বর্তমান পর্যন্ত ২হাজার ২শ অধিক ব্যক্তি কোভিড-১৯ টিকা গ্রহণ করেছে।আর টিকাদান কর্মসূচি অব্যহত থাকবে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গণমাধ্যমকে জানান।

উল্লেখ্য,ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে গত ৭ই ফেব্রুয়ারী থেকে গণহারে কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচি শুরু করে দেয় সরকার।তারই ধারাবাহিকতায় বরকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেও একইদিনে টিকাদান শুরু করে।এরপর নিয়মবিধি মোতাবেক নিয়মিত টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ।