শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আলীকদমে এবিএম ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা

৪৯

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলায় ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের ০৬ নং ওয়াড এর তারাবুনিয়া এলাকার এবিএম ব্রিকফিল্ডে অভিযানের নেতৃত্ব দেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদ ইকবাল।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদ ইকবাল জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করে ইটভাটা পরিচালনার অপরাধে ২০১৩ এর ৬ ধারার অপরাধে ১৬ ধারা মোতাবেক এবিএম ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ইট ভাটায় কোনো প্রকার জ্বালানীকাঠ ব্যবহার না করাসহ ইট বানানোর কাজে ফসলি জমি ও পাহাড় কেটে মাটি না নেওয়ার নির্দেশ দেন তিনি। এর আগে ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) ইউবিএম নামের এক ইটভাটার মালিককে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনা কালে তিনি এ প্রতিবেদককে বলেন, এধরনের অভিযান চলমান থাকবে। অভিযান চলাকালে আলীকদম থানার এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযানে সহায়তা করেন।