শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

রাঙ্গামাটিতে শুরু হল বৈসাবির মূল আনুষ্ঠানিকতা

মঙ্গল কামনায় গঙ্গাদেবীর উদ্দেশ্যে হ্রদে ভাসানো হল ফুল

৪৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

সাঁঝ সকাল থেকেই শিশু কিশোর, তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ফুল ভাসান কাপ্তাই হ্রদের পানিতে। তাদের একটিই উদ্দেশ্যে বিশে^র শান্তি,মঙ্গল কামনায় ও দেশকে মহামারি করোনামুক্ত করার আশায় এবং পুরানো বছরের সব দুঃখ, গ্লানি মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানিয়ে তারা গঙ্গাদেবীর উদ্দেশ্যে এ ফুল ভাসান।

সোমবার  ভোরে রাঙ্গামাটি বিজয় নগর এলাকাস্থ কাপ্তাই হ্রদে হিলর প্রোডাকশন ফুল বিজু উৎস উদযাপন কমিটি উদ্যোগে এ ফুল ভাসানো হয়। এসময় পাহাড়ি জনগোষ্ঠীর শিশু কিশোর, তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে হ্রদে ফুল ভাসাতে দেখা গেছে।

ফুল ভাসানোর পরপরই শিশু-কিশোর, তরণ-তরুণীরা নিজেদের ঘরে ফিরে যায়। বড়দের প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে। শেষে বয়স্কদের স্নান করানো হয়। এছাড়াও পাড়ার বয়স্কদের শরীরে পানি ঢেলে তাদের আশীর্বাদ কামনা করেন তারা। দেওয়া হয় নতুন পোশাক।

এসময় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, তথ্য ও প্রচার সম্পাদক হিমেল চাকমা, হিলর প্রোডাকশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুপ্রিয় চাকমা শুভ, মগবান ইউনিয়ন পরিষদের সচিব অমৃত লাল চাকমা প্রমূখ।