শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

আলীকদমে কারিতাসের উদ্যোগে মাঠ দিবস পালিত

৫০

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

আলীকদম উপজেলায় কারিতাসের উদ্যোগে মাঠ দিবস-২০২১ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১এপ্রিল)সকালে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের অংসাহ্লা পাড়ায় স্থানীয় কৃষকদের নিয়ে গম ও মিষ্টি ভূট্টা চাষের উপর আলোকপাত করা হয়।

২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক গম ও ভূট্টা গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম ফারুখ।

মাঠ দিবস অনুষ্ঠানে বক্তারা বলেন,ক্ষতিকর তামাক চাষে কৃষকদের নিরুৎসায়ীত করে বাংলাদেশের উদ্ভাবিত গম ও মিষ্টি ভূট্টাসহ বিভিন্ন অর্থকরী ফসল চাষের পরামর্শ প্রদান করেন।

বক্তারা আরোও বলেন,পৃথিবীতে বিভিন্ন প্রকারের গম ও ভূট্টা রয়েছে। তার মধ্যে বাংলাদেশর উদ্ভাবিত গম ও ভূট্টার গুণগত মান সবচেয়ে ভাল। সুতরাং বাংলাদেশর উদ্ভাবিত গম ও ভূট্টা নিঃসন্দেহে কৃষকের ভাগ্য পরিবর্তন করতে পারে। আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বাংলাদেশের উদ্ভাবিত গম ও মিষ্টি ভূট্টা চাষ পরিদর্শন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কারিতাস কেন্দ্রীয় কার্যালয়ের পিও ইসিএফএস মোঃ নাজমুল হক, কারিতাস পেপ প্রকল্পের জেপিও ফরহাদ আজিম, কারিতাস বান্দরবান জেলা কর্মকর্তা রেজাউল করিম, কারিতাস আলীকদম উপজেলা মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা, সাংবাদিকসহ প্রমূখ।