শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গায় কিশোর-কিশোরী অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

৪৩

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কিশোর-কিশোরী অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপনায় দিনব্যাপী কিশোর কিশোরী অভিবাবক সম্মেলনে অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মাটিরাঙ্গা উপজেলা ব্যবস্থাপক টিটুন চাকমার সঞ্চালনায় কিশোর কিশোরী অভিভাবক সম্মেলনে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ বাদশাহ ফয়সাল ও মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ন পাটোয়ারি প্রমুখ বক্তব্য রাখেন।

টিনেজ বয়সী কিশোর-কিশোরীদের প্রতি বন্ধুত্ব পূর্ণ আচরন করতে আভিভাবকদের পরার্মশ দিয়ে
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন,অভিভাবকের অসচেতনতার কারনেই যুবকরা মাদকাসক্ত হচ্ছে। এ থেকে উত্তোরনে অভিভাবকদের সচেতন হতে হবে। এজন্য জনপ্রতিনিধি ও সামািজক নেতৃবৃন্দকেও বিশেষ ভুমিকা রাখার আহবান জানান তিনি।

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের জেলা ট্রেনিং ইন্সট্রাক্টর কনক বরন ত্রিপুরার পরিচালনায় দিনব্যাপি কিশোর-কিশোরী অভিভাবক সম্মেলনে উপজেলার শতাধিক প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।