শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে করোনা মোকাবেলায় পুলিশের শোভাযাত্রা

৫৪

॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥

মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পুলিশের আয়োজনে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মার্চ) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একইস্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রার মাধ্যমে করোনা সংক্রমণ রোধে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি পথচারীদের মাস্ক দেন পুলিশের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল কুদ্দুস ফরাজী, অশোক কুমার পাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

এসময় বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, দেশে আবার করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে তাই আপনারা সকলে সর্তক থাকুন, মাস্ক ব্যবহার করুন এবং সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করুন। তিনি আরো বলেন, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মত বান্দরবানেও পুলিশের পক্ষ থেকে করোনা সংক্রমনরোধে সাধারণ জনগণকে মাস্ক বিতরণ ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম শুরু করা হয়েছে এবং সকলের সচেতনতার মাধ্যমে আমরা অবশ্যই করোনা যুদ্ধে জয়ী হব।