শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

স্বাধীনতা স্মৃতি এ্যাওয়ার্ড পেলেন রাঙ্গামাটির সমীরণ বড়ুয়া

৪০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য স্বাধীনতা স্মৃতি এ্যাওয়ার্ড-২০২১ পেলেন রাঙ্গামাটি জেলা দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সমীরণ বড়ুয়া। শনিবার (২০ মার্চ) বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে স্বাধীনতা স্মৃতি পরিষদ এর উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও “স্বাধীনতার ৫০ বছরে প্রাপ্তি ও প্রত্যাশা” শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড.কামাল হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন পরিষদের বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলহাজ¦ আব্দুল আজিজ সরকার, বিপিএম উপ-পুলিশ কমিশনার এবং স্বাধীনতা স্মৃতি পরিষদের উপদেষ্টা কবি নুরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা,শিক্ষক সহ বিভিন্ন গুণীজন উপস্থিত ছিলেন।

সমীরণ বড়ুয়া জানান,স্বাধীনতা স্মৃতি পরিষদ তাকে স্বাধীনতা স্মৃতি এ্যাওয়ার্ড-২০২১ এ ভূষিত করায় তিনি কৃতজ্ঞা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সমাজ এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন সেই জন্য সকলের আর্শীবাদ ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।