শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

মাটিরাঙ্গা থানা পুলিশের উদ্যেগে মাস্ক বিতরণ

৩৪

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের নতুন করে সংক্রমনের মাত্র বেড়েছে। তাই সংক্রমনে নিজেদের বাঁচানোর লক্ষে জনসচেতনতা বাড়াতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাস্ক বিতরণ করছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
রবিবার (২১ মার্চ) সকালে মাটিরাঙ্গা থানা পুলিশের আয়োজনে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী।

এ কার্যক্রমের উদ্বোধনকালে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন,বিশ্বে আবারো করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন মৃত্যুর হার বাড়ছে। করোনা ভাইরাসের এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

মাস্ক বিতরণকালে মাটিরাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে সিএনজি স্টেশন,কাঁচা বাজার,ফল বাজার, পুরাতন হাসপাতাল মোড়ে পরিবহন শ্রমিক, মোটর সাইকেল চালক ও পথচারীসহ সহস্রাধিক মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।

এসময় মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহনুর আলম, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মোঃ জয়নাল আবেদীন, উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মোশাররফ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।