শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

পানছড়িতে মাহেন্দ্র-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষের নিহত-১,আহত-২

৬৩

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা কুড়াদিয়াছড়াতে মাহেন্দ্র ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। শুক্রবার(১২ মার্চ) সকালে লতিবান ইউনিয়নে কুড়াদিয়াছড়া এলাকায় এ দৃর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মোটর সাইকেল চালক নিতাঞ্জল চাকমা(৩৫)। সে উপজেলার লতিবান ইউপির লতিবান গ্রামের জগলেন্দু চাকমার সন্তান। আহতরা হলেন, মো: জাহিদ ও আয়েশা বেগম মাটিরাঙা উপজেলার তবলছড়ির বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার (১২মার্চ) সকালে উপজেলার কুড়াদিয়াছড়া এলাকায় মোটর সাইকেল ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহতবস্থায় নিতাঞ্জল চাকমাকে স্থানীয়রা উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। খাগড়াছড়ি হাসপাতালে উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে নিতাঞ্জল চাকমা নিহত হয়।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: তূর্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাগড়াছড়ি হাসপাতালের আসার আগেই তার মৃত্যু হয়েছে।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: দুলাল হোসেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান এ ব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেনি। তবে পরিবারে কেউ অভিযোগ করলে নথিভুক্ত করা হবে।