শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে মিনিট্রাক ও টমটমের সংঘর্ষে নিহত-১

৫২

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবান সদরে বালাঘাটায় মিনিট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত টমটমের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শৈসাউ মারমা। তিনি বান্দরবান সদরের থোয়াইনগ্য পাড়ার বাসিন্দা। তিনি ব্যাটারিচালিত টমটমের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালাঘাটা চড়ুই পাড়া মসজিদ এলাকায় ত্রিমুখী সড়কে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার পর মিনিট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। পলাতক চালককে আটক করার জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে।

নিহত ব্যক্তির গ্রাম থেকে জানা যায়, শৈসাউ মার্মা খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তিনি বালাঘাটা থেকে থোয়াইনগ্য পাড়া সড়কে টমটম চালিয়ে পরিবার চালাতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, শৈসাউর মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।