শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস পালিত

৩৪

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে উপজেলা প্রশাসনের উদ্যোগে “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস উপলক্ষে নানান আয়োজনের মধ্যে দিয়ে বর্ণিল পরিবেশে দিবসটি উদযাপিত হয়েছে।

রবিবার (৭ই মার্চ) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের কনফারেন্স কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরকল উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী টিটু ত্রিপুরার সঞ্চালনায় ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান পাটোয়ারী,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা,বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষীনাথ চাকমা প্রমূখ।

বক্তরা বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা লাভের জন্য পাকিস্তানী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে ১৯৭১ সালে ৭ই মার্চ লাখো জনতার মাঝে আজকের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমি হুকুম করতে না পারলেও তোমরা দূর্গ গড়ে তোল, যার যা কিছু আছে তা দিয়ে শত্রুর উপর ঝাপিয়ে পড় এ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে সাধরণ মানুষের মনে অনুপ্রেরণা জাগে যা মুক্তির সনদ লাভে সহায়ক হয়েছে। আর সেই ঐতিহাসিক ৭ই মার্চ এ দিনটি সর্বপ্রথম ইউনেস্কো স্বীকৃতি প্রদানে এগিয়ে আসে এবং জাতীয় দিবস হিসেবে সারা বিশ্বে এখন উদযাপিত হচ্ছে বলে বক্তরা এ কথা উল্লেখ করেন।

সভার শুরুতেই দিবসটি কেন্দ্র করে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি,চিত্রাঙ্কন,সংগীত ও নৃত্য প্রতিযোগিতা আয়োজন করা হয়। এ প্রতিযোগিতা অনুষ্ঠানে বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,সাক্রাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুরবুরিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বরুণাছড়ি উচ্চ বিদ্যালয় সহ মোট ৬টি বিদ্যালয় অংশ নেন।

এসময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমা, উন্নয়ন বোর্ডের প্রকল্প ব্যবস্থাপক চিচি মুনি চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শিমুল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমি সুপারভাইজার তানভীর আহমেদ, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রিনা চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষক , শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।