শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে ২বস্তা গাঁজাসহ আটক-৩

৫৭

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির সদর উপজেলাতে র‌্যাব-৭এর অভিযানে ২বস্তা গাঁজাসহ ৩জনকে আটক করেছে। খাগড়াছড়ির-মহলছড়ি আন্ত: প্রধান সড়কে আকবারি নামক স্থানে র‌্যাব-৭এর এক অভিযানে ২বস্তা গাঁজাসহ ৩জনকে আটক করা হয়েছে।

রবিবার (৭ই মার্চ) বিকালে চট্রগ্রাম থেকে আগত র‌্যাব-৭এর অধিনায়ক মেজর মুসফিক’র নেতৃত্বে অভিযান চালিয়ে ১নং খাগড়াছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আকবারি নামক স্থান হতে ৩জনকে ২বস্তা গাঁজাসহ আটক করা হয়। আটক ব্যাক্তিরা হলো-খাগড়াছড়ি সদরের গুগ্ড়াছড়ি এলাকার কংচাই মারমা’র ছেলে আপ্রুুমং মারমা(৪৫), গুইমারার ইন্দ্রমনি কারবারি পাড়ার চীত্ত রন্জন চাকমার ছেলে দীপন চাকমা(৪০) ও একই এলাকার মৃত রবিন্দ্র চাকমার ছেলে কল্প চাকমা(২৬)। বিকেলে তাদেরকে খাগড়াছড়ি মডেল সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাগড়াছড়ি মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রশিদ জানান, এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।