শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বরকলে ৪৫ বিজিবি কর্তৃক সেগুন কাঠসহ দু’নৌকা জব্দ

৬১

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে চোরাই সেগুন কাঠসহ দু’টি নৌকা জব্দ করতে সক্ষম হয়েছে বরকল ৪৫ বিজিবি জোন।
শুক্রবার (৫ মার্চ) রাতে বরকল ইউনিয়ন ১নং ওয়ার্ডে নলবন্যা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামিম আল আজাদ এর নির্দেশনায় এবং নায়েব সুবেদার মোঃ আলা উদ্দিনের নেতৃত্বে ১শ ২৮ টুকরো চোরাই সেগুন কাঠ ও দু’টি নৌকা জব্দ করা হয়েছে।

জানা যায়,বরকল ৪৫ বিজিবি আওতাধীন বরকল সদর থেকে ০২ কিঃমিঃ পশ্চিমে নলবন্যা গ্রামে একটি জায়গায় রাত এগারোটা সময় ইঞ্জিন চালিত নৌকায় চোরাই সেগুন কাঠ বোঝাই করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এ খবরটি পেয়ে ৪৫বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামিম আল আজাদ এর নির্দেশনায় এবং নায়েব সুবেদার মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে চোরাই সেগুন কাঠ জব্দ করতে গেলে উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে রেখে মালিক(নৌকার মালিক) ও কামলারা দৌড় দিয়ে পালিয়ে যায়। পরে জব্দকৃত নৌকা দু’টি বরকল জোনে নিয়ে আসা হয়।

জব্দকৃত চোরাই সেগুন কাঠ বোঝাই নৌকা দু’টির বিরুদ্ধে বন সংরক্ষণ আইন মোতাবেক বন বিভাগ স্টেশন কর্মকর্তাদের উপস্থিতিতে সিজ দেখিয়ে মূল্য নির্ধারন করে অপশনে দেয়া হবে বলে গণমাধ্যমকে জানান।