শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

একুশে স্মৃতি ও শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২১ সম্মাননা পেলেন রাঙ্গামাটির সমীরণ বড়ুয়া

৭৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়াড-২০২১ইং এ ভুষিত হলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় এর দরখাস্ত ও দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক সমীরণ বড়–য়া। জনসেবায় এ পুরস্কার অর্জনের জন্য মনোনীত হলে ভাষার মাসে গত ২৭ ফেব্রুয়ারী শনিবার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে অনুষ্টিত এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ সম্মাননা গ্রহন করেন।

বঙ্গরত্ন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আবূুল হোসেন, আঞ্চলিক ভাষা ও বাঙ্গালী সংস্কৃতি পরিষদ উপদেষ্টা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ খাদেমুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু,এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন, পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রালয়, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার, সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ, কবি নুরুল ইসলাম, বিপিএম, উপ-পুলিশ কমিশনার, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা।

পুরস্কার অর্জনের পর সমীরণ বড়ুয়া বলেন, আমি গর্বিত যে, আঞ্চলিক ভাষা ও বাঙ্গালী সংস্কৃতি পরিষদ এবং একুশে স্মৃতি কর্তৃপক্ষ আমাকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছেন এবং পুরস্কারে ভুষিতও করেছেন। জনকল্যাণেই নিজেকে নিয়োজিত রাখতে চান বলে তিনি উল্লেখ করেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারী তিনি একুশে স্মৃতি এ্যাওয়ার্ড-২০২১ পুরস্কারেও ভূষিত। তিনি সকলেরই আর্শিবাদ কামনা করেছেন।