শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

বাঘাইছড়িতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

১০৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সমর বিজয় চাকমা (৪২) নামে একজন ইউনিয়ন পরিষদের সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের একটি কক্ষে অবস্থানরত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে অবস্থান করছিল সমর বিজয় চাকমা। এমন সময় একদল মুখোশদারি সন্ত্রাসী তাকে লক্ষ্য করে অতকির্তভাবে গুলি বর্ষণ করলে ঘটনাস্থলে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত সমর বিজয় চাকমা উপজেলার রূপকারি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য এবং জেএসএস সংস্কার দলের সাথে জড়িত বলে জানা গেছে।

এবিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সমর বিজয় চাকমা আঞ্চলিক সংগঠন জেএসএস সংস্কার দলের সাথে জড়িত ছিল। বর্তমানে নিহতের মরদেহ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করে জানা যাবে।