শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকলে গ্রামীন সাধারণ বন সংরক্ষণ কমিটির আলোচনাসভা

৮০

॥ বরকল উপজলো প্রতনিধিি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় লুদিবাজছড়া গ্রামীন সাধারণ বন (ভিসিএফ) সংরক্ষণ কমিটির উদ্যোগে স্থানীয় বনাঞ্চল সংরক্ষণ ,জীব বৈচিত্র্যর সুরক্ষা,ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা, বর্তমান কাজের অগ্রগতি এবং গ্রামীন সাধারণ বন উন্নয়ন লক্ষ্যে নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কমিটির সদস্য-সদস্যাদের নিয়ে ভিসিএফ এর মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারী) সকালে ভূষণছড়া ইউনিয়নে লুদিবাজছড়া গ্রামে ধনুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়’র কনফারেন্স কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।

ভূষণছড়া ১৪৮ নং মৌজার কার্বারী উত্তম কুমার চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের গ্রামীণ বন সংরক্ষণ (ভিসিএফ) এর জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা, বিশেষ অতিথি ছিলেন মনিটরিং অফিসার গ্যাবলিন পাংখোয়া ও উপজেলা ফ্যাসিলিটেটর ধীমান ত্রিপুরা।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ইউএনডিপি এডুকেশন প্রোগ্রামের উপজেলা ফ্যাসিলিটেটর জবা চাকমা, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপজেলা সমন্বয়ক আশীষ চাকমা,সিএইচটি ওয়াটারসেড কো-ম্যানেজম্যান এক্টিভিটিস প্রকল্পের উপজেলা কনজারভেশন ফ্যাসিলিটেটর (ইউসিএফ) লেলিনা চাকমা, বরকল উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সভাপতি নিরত বরন চাকমা,লুদিবাশছড়া গ্রামীন বন সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক স্মৃতিময় চাকমা ও কোষাধ্যক্ষ শিউলি চাকমা সহ ভিসিএফ কমিটির সদস্যবৃন্দ ইউএনডিপির কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।