শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

৭৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়িতে অমর ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহণ করেছে। যার মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা, চিত্রাংকন, নান্দনিক হাতের লেখা প্রতিযোগিতার পাশাপাশি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রবিবার (২১ফেব্রুয়ারি) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শুরু হয়ে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠন, বিএনপি, মানিকছড়ি থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কুল-কলেজ, বিভিন্ন ক্রীড়-সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করে তাদের রুহের মাগফেতার কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপত্বি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে রচনা, চিত্রাঙ্কন ও নান্দনিক হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।