শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

বিলাইছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৬৬

॥ পুষ্প মোহন চাকমা,বিলাইছড়ি ॥

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার (২১ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটির বিলাইছড়িতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটির জবল-ই-নূর চক্ষু চিকিৎসালয় এর সার্বিক সহযোগিতায় বিলাইছড়ি সদর ইউপি কমপ্লেক্সে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করেন বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।

এতে অংশগ্রহন করেন, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃত্ব জাফর আহাম্মেদ, সংশ্লিষ্ট ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য জ্যোতিময় চাকমা ও ৫নং ওয়ার্ড সদস্য প্রেম কুমার তঞ্চঙ্গ্যা।

ম্যানেজিং ডিরেক্টর মোঃ কামাল হোসেন এর ব্যবস্থাপনায় মেডিক্যাল টিমে অংশগ্রহন করেন, ডাঃ শেখ মোঃ মুরাদ, সিনিয়র প্যারামেডিক লিফিং চাকমা ও মোঃ আলাউদ্দিন। মেডিক্যাল টিমে আরও উপস্থিত ছিলেন, প্রিমা চাকমা, বেবী আক্তার, রিপা জান্নাতুল ফেরদৌস, সিনথিয়া আলম চৌধুরী, রনজিত নাথ ও পুলক সেন।