শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

সাজেকে মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে আহত-৭

৭৮

॥ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি-সাজেক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবাহী ট্রাক উল্টে ৭ জন শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা হতে ইটবাহী ট্রাক সাজেক যাওয়ার পথে ডেবাছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এসময় ৭ জন শ্রমিক আহত হয়। গুরুতর আহতরা হলেন, রশিক নগর গ্রামের মোঃ আইয়ুব আলীর পুত্র মোঃ আরিফ (২৫), মোঃ নুরু মিয়ার পুত্র মোঃ মহিদুল ইসলাম (২৪)।এদের অবস্থা গুরুতর হওয়ায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতরা হলেন উপজেলার মেরুং এলাকার মধ্য বোয়ালখালী গ্রামের মোঃ রমজান আলীর পুত্র মোঃ রাকিবুল ইসলাম (১৯), রশিক নগর গ্রামের আবদুল মান্নান’র ছেলে মোঃ সৈয়দ (২৪), বাবুল চন্দ্র নাথের ছেলে বলরাম চন্দ্র নাথ (২৪) ও মোঃ হাসান (২২) ও উত্তর রশিক নগর গ্রামের মোঃ বাবুল (৫৫)।

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা.সুব্রত চাকমা বলেন, গুরুতর আহতদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।