শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১ দৌড় উদ্বোধন

৯২

॥ মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় উদ্বোধন করা হয়।

সোমবার (৮ফেব্রুয়ারি) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ এর শুভ উদ্বোধন করা হয়। এসময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোয়াজ্জেম হোসেন এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি জি প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান, গুইমারা রিজিয়নের বিএম মেজর ইমরান হোসেন, মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরিফুর দৌলা জি। ও মেজর মোহাম্মদ ইফতেখার রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গুইমারা সেনা রিজিয়নের তত্বাবধানে এবং ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ দৌড়ে মাটিরাঙ্গা জোনের ১০০ সেনা সদস্য এতে অংশগ্রহণ করেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে সকলকে অনুপ্রেরণা নেয়ার পরামর্শ দিয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোয়াজ্জেম হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের দেশ সেবার প্রস্তুতি নিতে হবে। মনে রাখতে হবে সবার উপরে দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন দৌড় সেনাবাহিনীর জন্য ঐতিহাসিক বিষয়। ম্যারাথন দৌড়ের সাথে আমাদের দেশপ্রেম, চেতনা, মুল্যবোধ ও অনুভুতি জড়িত বলেও উল্লেখ করেন তিনি।

মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু করে মাটিরাঙ্গার বনানী পুকুর পর্যন্ত উচু-নিচু, আঁকা-বাকা পাহাড়ী সড়কে ম্যারাথন দৌড়ে প্রতিযোগীদের পেছনে পেলে ২০.৩৬ মিনিট সময় নিয়ে প্রথম স্থান অর্জন করে নবীন সৈনিক মোঃ রাকিব মোল্লা। ২০.৪৪ মিনিট সময় নিয়ে জনক কুমার দ্বিতীয়, ২১.১২ মিনিট সময় নিয়ে সিয়াম বাবু তৃতীয়, ২১.১৬ মিনিট সময় নিয়ে বোরহান উদ্দিন চতুর্থ এবং ২১.২৮ মিনিট সময় নিয়ে মিন্টু হাসান পঞ্চম স্থান অর্জন করে।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ দৌড় শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন ২৪ আর্টিলারী ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোয়াজ্জেম হোসেন এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি জি।