শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বিলাইছড়িতে বেতের ঝুড়ি ও পুঁথি শোপিস তৈরী বিষয়ক কর্মশালা উদ্ধোধন

৪৮

॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥

আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৭ ফেব্রুয়ারী (রবিবার) বিলাইছড়িতে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইণ্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় ২৫ জন সমবায়ীদের বেতের ঝুঁড়ি ও পুঁিথর শোপিস তৈরী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করা হয়েছে।

উপজেলা সমাজসেবা দপ্তরের বাস্তবায়নে বিলাইছড়ি ইউপি কমপ্লেক্সে আয়োজিত ৬ দিন ব্যপী এ কর্মশালা আয়োজন করেন, বিলাইছড়ি উপজেলা পরিষদ ।

উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমার সভাপতিত্বে কর্মশালা উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার পারভেজ চৌধুরী।

জাইকা উপজেলা ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রতিনিধি পুষ্প মোহন চাকমা।