শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে প্রথম করোনা টীকা নিলেন চেয়ারম্যান ক্যশৈহ্লা

৫৯

॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥
বৈশিক মহামারী করোনার ভ্যাকসিন দীর্ঘ উপেক্ষার পর প্রথম পর্যায়ে বরাদ্ধকৃত ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণ করে বান্দরবান। আজ প্রথম ধাপে সেই করোনা টীকা নিলেন পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ক্যশৈহ্লা।

রবিবার (৭ ফেব্রুয়ারী) বান্দরবান সদর হাসপাতালের এই করোনা ভ্যাকসিন গ্রহনের মধ্যদিয়ে বান্দরবানে করোনার ভ্যাকসিন দেয়া কার্যক্রম শুরু হয়। করোনা টীকা গ্রহন শেষে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

টীক গ্রহনকালে উপস্তিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, বান্দরবান জেলা সিভিল সার্জন অংশৈপ্রু, সদর হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও গন মাধ্যম কর্মীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান বলেন, সারাদেশসহ পার্বত্য জেলা দ্রুত পর্যায়ের করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য আজ আমরা সবাই সরকারে প্রতি কৃতজ্ঞ। তিন পার্বত্য জেলায় করোনা টীকা প্রয়োগ শুরু করেছে। তবে বান্দরবানে আমি প্রথম করোনা টীকা গ্রহন করেছি যা আমি নিজেকে দ্বায়িত্বশীলবোধ মনে করছি ও পাশাপাশি টীকা দেওয়ার জন্য যারা ব্যবস্থা করেছে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।