শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আমানতকারীদের আত্মসাতকৃত অর্থ আদায়ে কঠোর হওয়া উচিত

৪৬

স্থানীয় এনজিও রাঙ্গামাটি সিসিডিআর কর্তৃপক্ষ সঞ্চয় আমানতকারীদের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় সংস্থার নির্বাহী পরিচালক এর সাত বছর জেল ও ১৫ লক্ষ টাকা জরিমানাসহ এই প্রতিষ্ঠানের আরো দুই সহযোগীর দুই বছর করে জেল এবং তাঁদেরও অর্থ জরিমানার রায়ে সাধারন মানুষের মাঝে আশার আলো জেগেছে। সংস্থান নির্বাহী পরিচালকের বিরুদ্ধে প্রায় ১২ লক্ষ টাকা আত্মসাতের অভিযেগে ৩১ সদস্য মামরা দায়ের করার পর চার বছরের অধিক সময়ের মামলা পরিচালনায় আদালত কর্তৃক দোষীসাব্যস্থ হলে আদালত এই রায় প্রদান করেন।

এদিকে আদালতের রায়কে কেন্দ্র করে ভুক্তোভোগী হাজার হাজার গ্রাহক তাদের আশার আলো দেখছেন বলে অনেেেকই জানিয়েছেন। কোটি কোটি টাকা আত্মাসাত করেছে বলে সিসিডিআর এর আমানতকারী সদস্যরা অভিযোগ আপত্তি এবং মামলা করে। কিন্তু দিন মাস বছর চলেই যাচ্ছে আমানতকারীরা তাদের রক্ষিত আমানত এখনো ফেরত পায়নি বলে জানাচ্ছেন। কিন্ত্র এভাবে দিন মাস বছর চলে গেলেওতো হবে না। অসহায় দরিদ্রদের এসব আমানত ফেরত দিতে স্থানীয় প্রশাসনকে কঠোর উদ্যোগী হতে হবে।

এদিকে সসিডিআর এর নির্বাহী পরিচালক সহ তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ে এখন অনেকেই তদের অর্থ আদয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানাচ্ছেন। এ ছাড়াও বেশ কিছু মামলার বিষযগুলোর প্রতিও আমানতকারীদের দৃষ্টি রয়েছে। অনেকেই জানিয়েছেন কোটি টাকারও উর্দ্ধে ফেরত পায়নি আমানতকারী সদস্যরা। তাদের টাকা ফেরত পেতে প্রশাসনসহ আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন। সম্প্রতি রাঙ্গামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর প্রদান করা রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেকেই বলছেন আদালত যদি আমানতকারী দরিদ্রজনগোষ্টিরগুলোর অর্থ আদায়ে আরো কঠোর হন তাহলে অনেকেই তাদের ছেড়ে দেয়া আশা থেকে আবারো আশার আলো জোগাবে। আবার কেউ কউে বলেছেন সুনাম অর্জনকারী এ প্রতিষ্ঠান হঠাৎ করে হোঁছট খেল তার কারনটাও আমানতকারীদের জানানো উচিৎ।

অনেক আমানতকারী জানিয়েছেন নিম্ন, মধ্য এবং উচ্চমধ্য অনেক ব্যক্তি এবং ব্যক্তিনী সিসিডিআর এর উপর আস্থা রেখে ক্ষুদ্র ক্ষুদ্র আমানত জমা করতে করতে একটি সময় বড় অংকে পরিনত হয়। কিন্তু যখন নির্দিষ্ট মেয়াদ হয়ে আমানত উত্তোলনের সময় হয় ঠিক তখনই গড়িমসি হয়ে পড়ে সদস্যদের আমানত ফেরত পেতে। পুরো রাঙ্গামাটি শহরেই হাজার হাজার গ্রাহকের আমানত রয়ে গেছে ঐ প্রতিষ্ঠানে। এছাড়াও রয়েছে বেশ কটি মামলাও। তাই আমানতকারীদের একটাই আরজি আত্মসাতকৃত অর্থ ফেরত পেতে স্থানীয় প্রশাসন এবং আদালতকে আরো কঠোর হতে।