শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বাঘাইছড়িতে চেক জালিয়াতির মামলায় স্বাস্থ্য কর্মী আটক

৮০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বাঘাইছড়ি উপজেলায় ২০ লক্ষ টাকার চেক জালিয়াতির মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি বাঘাইছড়ি পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত (প্রতারনার দায়ে বর্তমানে সাময়িক বরখাস্ত) স্বাস্থ্য কর্মী মোঃ শাহাদাৎ হোসেনকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার বারোবিন্দু ঘাট এলাকার লিটন চাকমা বাদী হয়ে রাঙ্গামাটির আদালতে ২০২০ সালে ২৫ আগস্ট জালিয়াতির একটি মামলা দায়ের করেন। এই মামলার এজাহারে উল্লেখ করা হয়, লিটন চাকমার স্ত্রী নিশি চাকমাকে পরিবার পরিকল্পনা বিভাগে স্বাস্থ্য সহকারী পদে চাকুরীর প্রলোভন দেখিয়ে ২০ লক্ষ টাকা নেন স্বাস্থ্যকর্মী শাহাদাৎ হোসেন। কিন্তু চাকুরী না হওয়ায় টাকা ফেরত চাইলে গড়িমসি করে শাহাদাৎ হোসেন। পরে স্থানীয় মুরুব্বি ও নেতাকর্মীদের মধ্যস্থতায় সালিশের মাধ্যমে তার নিজ নামিও সোনালী ব্যাংক বাঘাইছড়ি শাখায় শাহাদাৎ হোসেন হিসাব-নং (১০৮০০১০৮৫) নাম্বারে ২০ লক্ষ টাকার চেক প্রদান করে কিন্তু নির্ধারিত সময়ে টাকা উত্তোলন করতে গিয়ে দেখা যায় তার হিসাব নাম্বারে কোন টাকা নেই তাই এক প্রকার বাধ্য হয়ে আদালতে যান।

একই মামলায় আগেও একবার পুলিশের হাতে আটক হয়ে হাজতবাসী হয়েছিলো শাহাদাৎ হোসেন তখন রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে যা এখনো বলবৎ রয়েছে। আটক শাহাদাৎ হোসেন বাঘাইছড়ি পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার পুরাতন মারিশ্যা গ্রামের বীর মুক্তিযোদ্ধা এনতাজ আলীর ছেলে বলে জানা গেছে।