শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকল উপজেলায় পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠায় জায়গা পরিদর্শনে -এপিবিএন পুলিশ সুপার মোঃ রাশেদুল হাছান

১২৮

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

দেশের সার্বভৌমত্ব রক্ষা,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জন-নিরাপত্তা ও সীমানা নিরাপত্তার কথা ভেবে প্রত্যন্ত অঞ্চলে নতুন করে আর্মস পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) নামে পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠা করার নতুন পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার।তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির বরকল উপজেলায় বড় হরিণা ইউনিয়নের কুকিছড়া নামে প্রত্যন্ত এলাকায় সরকারের পক্ষ থেকে নতুন আর্মস পুলিশ ব্যাটালিয়নের পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সকালে পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠায় বড় হরিণা ইউনিয়ন ০৭ নং ওয়ার্ডে ককুিছড়ায় জায়গা নির্ধারণের জন্য পরিদর্শন করতে যান ঢাকার আর্মস পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) -এর পুলিশ সুপার মোঃ রাশেদুল হাছান। এসময় সফরসঙ্গী হিসেবে ছিলেন ঢাকার পুলিশ ব্যুরো অফ ইনস্টিটিউট (পিবিআই)এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহেদ ফেরদৌস,বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা প্রমূখ।

পরিদর্শন শেষে বরকল মডেল থানায় দুপুরের ভোজন গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ রাশেদুল হাছান ও তার সফরসঙ্গীরা। পরে তারা রাঙ্গামাটির উদ্দেশ্য রওনা দেন বলে সূত্র জানায়।