শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকলে ৪৫ বিজিবি জোন অধিনায়ক শিমুলতলী পুলিশ ক্যাম্প পরিদর্শন

৫৯

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে শিমুলতলী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল আলম। শনিবার ৩০ জানুয়ারি দুপুরে সুবলং ইউনিয়নের মাইসছড়ি গ্রামে শিমুলতলী পুলিশ ফাঁড়িতে পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন,এসআই মোঃ আশরাফ,এসআই মোঃ ফরহাদুজ্জামান নবীন প্রমূখ।

পরিদর্শনকালে জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল আলম শিমুলতলী ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করেন এবং দায়িত্বরত অফিসার এর সাথে এবং সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। আর রোল কলের মাধ্যমে ক্যাম্পের ইনচার্জ এবং সদস্যদের সাথে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে। তার আগে শিমুলতলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই(সশস্ত্র) আব্দুর রহিম এর নেতৃত্বে ফোর্স সহ ‘গার্ড অব অনার’ প্রদান করা হয় এবং পুলিশ ফাঁড়ির অতিথি হিসেবে সাদরে গ্রহণ করা হয়। পরিদর্শন শেষে পুনঃরায় বরকল জোনের উদ্দেশ্য রওনা দেন বলে সূত্র জানায়।