শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ১

৮৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলাধীন ওসমানপল্লী এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গিয়ে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো ১০ জন। নিহত মোঃ আবদুল সাত্তার (৩২) উপজেলার সদর গুচ্ছগ্রামের মৃত্যু মোঃ রফিক মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী বাস (চট্টমেট্টো- জ ১১-০৭১৫) মানিকছড়ি উপজেলার ওসমানপল্লী মসজিদ সংলগ্ন রাস্তায় অন্য গাড়ীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বের ১০০-১৫০ ফুট গভিরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে ঘটনাস্থল থেকে আরো ১০ জনকে আহতাবস্থায় মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসেন।

নিহত ব্যক্তি মোঃ আবদুল সাত্তার (৩২) গুইমারায় কাজে যাওয়ার পথে ঘটনাস্থলেই তিনি নিহত হন। রির্পোট লেখা পর্যন্ত আহতদের মানিকছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলছে।

এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।