শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

খাগড়াছড়িতে গুম হওয়া পাহাড়ি নেতা মংসাজাই চৌধুরী’র ৩২তম স্মরণ বার্ষিকী অনুষ্ঠিত

৪২

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকার জননন্দিত ব্যক্তিত্ব ও সমাজসেবক মংসাজাই চৌধুরী’র ৩২তম স্মরণ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সকালে এ উপলক্ষে জেলা শহরের মিলনপুরস্থ ‘মারমা উন্নয়ন সংসদ (মাউস)এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় মংসাজাই চৌধুরী’র জীবনের অসমাপ্ত চিন্তা ও দর্শনকে কাজে লাগিয়ে মারমা সমাজের নতুন প্রজন্মকে পথ চলার আহ্বান জানান।

‘মাউস’র কেন্দ্রীয় সভাপতি মংপ্রুু চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মংসাজাই চৌধুরী’র সন্তান ও সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও ‘মাউস’র সাবেক কেন্দ্রীয় সভাপতি চাইথোঅং মারমা, সাবেক পৌর চেয়ারম্যান পাজেপ সদস্য ও আওয়ামীলীগ নেতা মংক্যচিং চৌধুরী এবং মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ম্রাগ্য মারমা।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ক্যজরী মারমা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মংসাজাই চৌধুরী’র জীবন ও কর্ম নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন, বিশিষ্ঠ লেখক ও গবেষক অংসুই মারমা।

সভা শুরুর আগে মংসাজাই চৌধুরী’র প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি, প্রদীপ প্রজ্জলন ছাড়াও তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, গুইমারা অঞ্চলের দুটি মৌজার হেডম্যান ও গুইমারা বাজারের বাজার চৌধুরী মংসাজাই চৌধুরী ১৯৩৬সালের ২৩শে জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ১৯৮৯সালের ১৩ই জানুয়ারি অজ্ঞাত দুর্বৃত্তদের দুই সহযোগীসহ গুমের শিকার হন।