শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৯ হাজার পিচ ইয়াবা ও নগদ অর্থসহ আটক -১

৫৩

॥ আকাশ মার্মা মংসিং বান্দরবান ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৯ হাজার ৩শত ৭৫ পিচ ইয়াবা ও ১ লক্ষ ১৫ হাজার নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল এলাকার মৃত রহিম উল্লাহর ছেলে মোঃ সেলিম (৩৬) আটক করতে সক্ষম হন।

বিজিবি’র পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, রবিবার (১০ জানুয়ারী) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি সদরের আদর্শ গ্রাম বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার শরীরে তল্লাশী চালিয়ে ৯ হাজার ৩শত ৭৫ পিচ ইয়াবা ও ১ লক্ষ ১৫ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা’র বাজারমুল্য প্রায় ২৮ লক্ষ টাকা। আটক সেলিমকে ইয়াবা সহ নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র,কাঠ পাচার ও ইয়াবা সহ মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন অবৈধ পণ্য সামগ্রী এবং এই এলাকায় যে কোন সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।