শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন মৃত সদস্যদের পরিবারকে ৪ লাখ টাকা নগদ অর্থ প্রদান

৪৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্র- ১০৭৯) এর সদস্যদের পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার(১০ জানুয়ারী) সকাল ১১ টায় কাপ্তাই জেটিঘাটস্ত সংগঠনের প্রধান কার্যালয়ে ৮ টি পরিবারের হাতে পরিবার প্রতি ৫০ হাজার টাকা করে সর্বমোট ৪ লাখ টাকা তুলে দেন রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ শাহাদাত হোসেন।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ কার্যকরি কমিটির সকল সদস্যরা উপস্হিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মোঃ শাহাদাত হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, কিছু কিছু অসাধু ব্যক্তি আমি ও সংগঠনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপ্রচার করে আসতেছে। কিন্ত আমি দায়িত্ব নেবার পর হতে এই যাবৎ ৪১ জন সদস্যকে জন প্রতি ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করি, তারই পাশাপাশি সংগঠন এবং আমার ব্যক্তিগত উদ্যোগে মেয়ের বিয়ে, অসুস্থতা, মসজিদ, মাহফিল, গীর্জা সহ নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা প্রদান করে আসছি। তিনি বিধি অনুসারে চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করার জন্য বিআরটিএ এর প্রতি অনুরোধ জানান।

এইছাড়া তিনি আরোও জানান, গত বছরের ২৬ মার্চ করোনার প্রভাবে লগডাউন এর পর হতে সরকারি ভাবে সংগঠনের শ্রমিকরা কোন প্রনোদনা পাই নাই, অথচ রাষ্ট্রের সুবির্ধাতে গত ৫ বছর ধরে সংগঠনের শ্রমিকরা অগ্রিম রাজস্থ প্রদান করে আসছে। কাপ্তাই জেটিঘাট থেকে মালামাল পরিবহনে রাস্তাটি সংস্কারে জন্য তিনি সংগঠনের পক্ষ হতে জোড় দাবি জানান।