শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মুবাছড়ির দুর্গম এলাকায় বাপ্পী খীসার শীতের উপহার

৯৫

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা দুর্গম পাহাড়ের উঁচু নিচু পথ পাড়ি দিয়ে একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা কলাবুনিয়া গ্রামে গরীব ও দুস্থ পরিবারের মাঝে উপহার হিসেবে তুলে দিলেন শীতবস্ত্র। ৯ জানুয়ারী শনিবার সকাল ৯ টায় কলাবুনিয়া গ্রামে ৩০টি দরিদ্র পরিবারের মাঝে এ শীতবস্ত্র তুলে দেন।

এ সময় বাপ্পী খীসার সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন, মনাটেক গ্রামের সেচ্ছাসেবী সংগঠন “লুহডিক” এর সভাপতি রত্ন উজ্জল চাকমা, ইউপি সদস্য সুচারু চাকমা, শিক্ষক অজিত চাকমা, রাঙাধর চাকমা ও শোভাকেতু চাকমা।

শীত বস্ত্র প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে বাপ্পী খীসা বলেন, শীতকালীন সময়ে সরকারীভাবে ইউনিয়ন পরিষদে প্রাপ্ত কম্বল হতে করোনাকালীন পরিস্থিতিতে সুবিধা বঞ্চিত দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের প্রচন্ড শীতের কথা বিবেচনা করে ভালোবাসার উপহার হিসেবে সরকারের পক্ষ থেকে এ শীতবস্ত্র প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে জনসাধারণের মাঝে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শীতবস্ত্র বিতরন শেষে বাপ্পী খীসা ঐ এলাকার গরীব পিতা মাতার ৯ বছর বয়সী ফুটফুটে এক কন্যা শিশুর ছানি পড়া চোখের চিকিৎসা ও এক বয়স্ক মহিলার ভেঙে যাওয়া হাতের যাবতীয় চিকিৎসার ভার গ্রহন করেন।