শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই গভীর জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্বার

১১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই দূর্গম বনের মধ্যে অজ্ঞাত ব্যক্তির গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্বার। কাপ্তাই পাল্প উড বাগান বিভাগের প্রধান কার্যালয় হতে প্রায় দু’ই কিলোমিটার গভীর বনের মধ্যে গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় কাপ্তাই রেঞ্জের বন রক্ষীরা বনে ডিউটি করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় ষাট উর্ধ্বে অজ্ঞাত নামা এক ব্যক্তির গাছের সাথে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবব দেয়।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনজার্চ পিযুষ কান্তি দাশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে। লাশ হতে দুর্গন্ধ বাহির হওয়ার ফলে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, পুলিশ ও বন বিভাগ যৌথ ভাবে ঝুলন্ত অবস্থায় লাশটি বিকালে উদ্বার করে থানায় নিয়ে আসে।

এদিকে কাপ্তাই থানার (ওসি তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ব্যক্তিটি হয়তো মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় ১৫/২০দিন পূর্বে গভীর জঙ্গলে এসে গলায় ফাঁস দেয় বলে মনে হচ্ছে। তাৎক্ষনিক লাশের কোন পরিচয় পাওয়া যায়নি এ বিষয়ে কাপ্তাই থানায় পূর্বেও কেউ কোন নিখোঁজের সন্ধানেও ডায়রী করেনি বলে উল্লেখ করেন।