শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

দেওয়ানছড়ায় সেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরন

৯৫

॥ মিল্টন চাকমা,মহালছড়ি ॥

রাঙ্গামাটির নানিয়ারচর ও খাগড়াছড়ির মহালছড়ি সীমান্তবর্তী উপজেলার দুর্গম জনপদ দেওয়ান ছড়া ও আশেপাশের গ্রামের ছিন্নমুল-অসহায়-দুস্থ ও শিতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন রাঙ্গামাটি জেলার স্থানীয় কয়েকটি স্বনামধন্য সেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে দেওয়ানছড়া গ্রামে গিয়ে উন্মেষ, জুবদা, সাবাঙ্গী ও সিএইচটি রিসাইকেল বিন নামের সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দদের উপস্থিতিতে শতাধিক ছোট বড় নারী ও পুরুষের মাঝে এ শীতবস্ত্র বিতরন করা হয়।

শীতবস্ত্র বিতরন কালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শীতবস্ত্র বিতরনের মাধ্যমে প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষদেরকে উষ্ণ ভালোবাসা জানাতে সংগঠনগুলো থেকে এ উদ্যেগ নেয়া হয়েছে। সংগঠনগুলো জন্মলগ্ন থেকেই দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠির গরীব ও অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে জানান সংগঠনের নেতৃবৃন্দরা।