শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যুবকের আত্মহত্যা

৬১

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নুরুল আলম (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের মালেক মাষ্টারপাড়ার মাসুক মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালের দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন জানান,দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলো নুরুল আলম,তাকে বিভিন্নস্থানে চিকিৎসা করেও কোন উন্নতি হয়নি। সে যখন তখন যে কোন কারণে রেগে যেত। মানসিক রোগে ভোগার কারনে একবছর আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে যায়। সাফায়েত হোসেন নামে ৮ বছরের নামে একটি ছেলে আছে তার। ঘটনার দিন সকালে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।