শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

৭০

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয়ে মিথ্যা ভিডিও জমা দিয়ে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করায় বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা সহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত আমির হোসেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর ) লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী অভিযোগ দায়ের করলে আদালত অভিযোগটি আমলে নিয়ে লামা থানা অফিসার ইনচার্জকে এজাহার হিসাবে নথিভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছে।

মামলার আসামী হল, বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা (৪৫), লামা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. রুহুল আমিন (৫৮), উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রব (৬৫), উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সমপাদক ও কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন (৫০), লামা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের (৫২) ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী (৪০)।

মামলায় লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন অভিযোগ করে জানান, তিনি একজন সম্ভাবনাময় মেয়র প্রার্থী ছিলেন। আসামীগণ পরস্পর যোগসাজসে তার বিরুদ্ধে একটি মিথ্যা, বানোয়াট ভিডিও চিত্র প্রদর্শন করে তাকে বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত করেছেন মর্মে অভিযোগে উল্লেখ করেছেন। এতে করে তার ৩ কোটি টাকার সম্মানহানি হয়েছে বলে দাবী করেছেন।

মামলার বাদী পক্ষের কৌশলী জয়নাল আবেদীন জানান, আদালত এজাহারটি আমলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩ (২), ২৫ (২), ২৬ (২), ২৯ (১), ৩৫ (২) ধারায় এজাহার হিসাবে গণ্য করতে লামা থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।