শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

ইসলামী ব্যাংক লামা শাখার ১ম বর্ষপূর্তি উদযাপন

৮৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা ॥

বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড লামা শাখার ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর ২০২০ইং) সকালে ইসলামী ব্যাংক লামা শাখা কার্যালয়ে এই বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর ইমতিয়াজ জামান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান, ফাতেমা পারুল, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ। বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী ব্যাংক লিমিটেড লামা শাখা প্রধান মুহাম্মদ মুনিরুল কবির। এছাড়া স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান, ফাতেমা পারুল, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, প্রধান অতিথি মেজর ইমতিয়াজ জামান চৌধুরী ও ইসলামী ব্যাংক লিমিটেড লামা শাখা প্রধান মুহাম্মদ মুনিরুল কবির। বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত সকলে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড লামা শাখার গত ১ বছরের সুন্দর গ্রাহক সেবার প্রশংসা করেন।