শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

ব্রিজ ভেঙে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

৬২

॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥নাইক্ষ্যংছড়ি থানা ও বিজিবি ক্যাম্প সংলগ্ন স্টিল ব্রিজটি ভেঙ্গে একটি মালবাহী ট্রাক খাদে পড়ে যায়। এতে নাইক্ষ্যংছড়ি গর্জনিয়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ট্রাকটি পণ্য নিয়ে গর্জনিয়া বাজার যাচ্ছিল। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে। ট্রাকের পণ্যের ব্যাপক ক্ষতি সাধিত হয়। তবে কোন প্রাণহানি ঘটেনি।

স্থানীয় লোকজন ধারণা করছে, অতিরিক্ত পণ্য বহন করায় ব্রিজটি ট্রাকসহ পণ্যের ভারে ভেঙে নিচের খালে পড়ে যায়।এতে করে ট্রাকে থাকা পণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।

দীর্ঘদিন ধরে এই ব্রিজটি অবহেলায় পড়ে আছে। প্রায় সময় ব্রিজটির পাটাতন উঠে যায়। সড়ক ও সেতু মেরামত কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেয়ায় বা সংস্কার না করায় আজকেএই ব্রিজটি ভেঙে যায়।

ব্রিজটি দ্রুত মেরামত অথবা পুণনির্মাণ করা না হলে বড় ধরণের দুর্ঘটনা হতে পারে বলে আশংকা স্থানীয়দের।