শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটিতে ফের সেনা টহলে হামলা: গুলিতে সন্ত্রাসী নিহত

১১৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর পাল্টা গুলিতে মিনটন চাকমা (৪৮) নামে এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) ভোররাতে সদর উপজেলার জীবতলীর ধূল্যাছড়ি এলাকার ব্রীজে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সোমবার ভোররাতে টহলরত জীবতলি আর্মি ক্যাম্পের ৭ আরই ব্যাটালিয়ানের সেনা সদস্যের উপর আকস্মিক একদল সশস্ত্র সন্ত্রাসী গুলিবর্ষণ করে। এতে সেনা সদস্যেরা আত্মরক্ষার্থে গুলি বর্ষণ করলে ঘটনাস্থলে মিনটন চাকমা নামে এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলি, ম্যাগজিনসহ একটি রিভলবার উদ্ধার করা হয়। নিহত মিনটন চাকমা সদর উপজেলার মগবান ইউনিয়নের বাসিন্দা সুরেশ মনি চাকমার ছেলে বলে জানা গেছে।

এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে জেএসএসের সদস্য হতে পারে বলে তিনি জানান।#