শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটিতে এক লাখ ৩৮ হাজার ৮৪৩ জন শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হবে

৭৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শক্রবার সকাল ১১টায় জেলা সিভিল সার্জনের আয়োজনে ও অফিসের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন বিপাস খীসার সভাপতিত্বে সম্মেলনে প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পনের সম্পাদক একেএম মকছুদ আহমদ, জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা কামালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের আয়োজন করে। সিভিল সার্জন ডাঃ বিপাস খীসা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২১ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত চলা এ কর্মসূচীতে জেলার ৯ মাস থেকে ৫বছরের শিশুকে ৬৭ হাজার ৩৩৯ জন ও ৫বছর থেকে ৭১ হাজার ৫০৪জন শিশুকে টিকা দেওয়া হবে। সর্বোমট এক লাখ ৩৮ হাজার ৮৪৩ জন শিশুকে এই টিকা দেয়া হবে বলে মতবিনিময়ে বলা হয়। জেলার ২টি পৌরসভা ও ১০টি উপজেলায় পর্যায়ক্রমে এই কর্মসূচী চলবে বলে মতবিনিময়ে সিভিল সার্জন জানান। এ ছাড়াও এই কর্মসূচীতে ৪০২ জন টিকাদানকারী ও ১৫৯ জন স্বেচ্ছাসেবী পুরো জেলা ঘুরে এই টিকা প্রদান করবেন।

সিভিল সার্জন জানান, আন্দোলনরত স্বাস্থ্য কর্মীরা তাদের আন্দোলন স্থগিত করে টিকাদান কর্মসূচীতে যোগদান করবেন বলে আশা প্রকাশ করেন। রাঙ্গামােিটত এক লাখ ৩৮ হাজার ৮৪৩ জন শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হবে।