শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পারিবারিক কলহের জেরে বৃদ্ধর আত্নহত্যা

৬৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়িতে আনোয়ার হোসেন (৫৭) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার উত্তর ডলু এলাকার নিজ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশের ধারণা, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলজের জেরে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। নিহত আনোয়ার হোসেন কিছুদিন আগে ভোলায় দ্বিতীয় বিয়ে করেন। পরে তিনি মানিকছড়িতে থাকা স্থাবর সম্পত্তি বিক্রি করে ভোলায় চলে যান। কদিন আগে ভোলা থেকে মানিকছড়িতে ফিরে আসেন। এ নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কলহ লেগেই থাকত। এরই জের ধরে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।

মানিকছড়ি থানার ওসি মোঃ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা হতে পারে বলে ধরণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।