শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন

৮৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ। গত শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে তিনি কাপ্তাই থানার পাশে নির্মানাধীন তিন তলা বিশিষ্ট এই ভবনের ভিত্তি প্রস্তর এর উদ্বোধন করেন।

এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা কল্যান সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙ্গামাটি জেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী, ডেপুটি কমান্ডার আব্দুর শুক্কুর তালুকদার, বীর মুক্তিযুদ্ধা চিত্ত রন্জন দাশ, রাঙ্গামাটি সদর কমান্ডার মিজানুর রহমান, প্রাক্তন কমান্ডার পরিমল কান্তি দে, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৫ নং ওয়াগ্গা চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা সহ স্থানীয় মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ২ কোটি টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট এই ভবন নির্মিত হচ্ছে।