শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বাঘাইছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

২৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জেএসএস (এমএন লারমা) দলের কর্মী রতন প্রিয় দেওয়ান ওরফে বিমান চাকমা (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (০৬ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার ৩৪ নম্বর রূপকারী ইউনিয়নের পাকুইজ্জাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, শনিবার দিনগত রাত অথ্যাৎ রবিবার রাতে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। এমন সময় একদল দুর্বৃত্ত তাকে উদ্দেশ্যে করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত বিমান চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার দেহরক্ষী ছিলেন। তিনি ছুটিতে নিজ বাড়ি বাঘাইছড়িতে এসেছেন। তিনি উপজেলার পাকুইজ্জাছড়ি এলাকার বাসিন্দা বৌদ্ধ মঙ্গল চাকমার ছেলে বলে জানা গেছে।

এদিকে ঘটনাস্থল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে। এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এবিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।