শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বঙ্গবন্ধুর বাংলায় কোনো মৌল ও উগ্রবাদীর ঠাঁই হবে না

৫৭

॥ আকাশ মার্মা মংসিং বান্দরবান ॥

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার নামে উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান জেলা আওয়ামীলীগ।

রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে বান্দরবান জেলা শহরে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বান্দরবান পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় উপস্তিত ছিলেন,  বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলা সভাপতি জনাব ক্যশৈহ্লা মার্মা , জেলা আওয়ামী লীগের  সহ- সভাপতি এস এম জাহাঙ্গীর, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামসুল হক, বান্দরবান জেলা যুবলীগে আহব্বায়ক কেলুমং, জেলা যুবলীগে সাধারন সম্পাদক ওমর ফারুক, কেন্দ্রীয় জেলা শাখা ছাত্রলীগ উপ- ধর্ম বিষয়ক সম্পাদক উসিংহাই রবীন বাহাদুর, জেলা  ছাত্রলীগে সভাপতি  কাউছার সোহাগ, জেলা ছাত্রলীগে সাধারন সম্পাদক জনি সুশীল সহ জেলা বিভিন্ন সংগঠনে নেতাবৃন্দ সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের আপামর জনসাধারণ এর কাছে একটা অনুভূতির নাম ভালোবাসার নাম। এই অনুভূতিতে আঘাত দেয়া মানে সমগ্র বাংলার মানুষের হৃদয়ে আঘাত দেয়া। যারা বঙ্গবন্ধুকে অবমাননা করবে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।

বক্তারা আরো বলেন, উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করছে এবং নির্মাণের বিরোধিতা করে সুপরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ব্যক্তি বা রাষ্ট্রের ঐতিহ্য-ইতিহাসকে স্মরণ করার জন্য ভাস্কর্য তৈরি করা হয়, কিন্তু আমাদের দেশে কিছু উগ্র জাতীয়বাদ,স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী মূর্তি ও ভাস্কর্যের ভুল ও অবমাননাকর ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতার স্ব-পক্ষের শক্তি একত্রিত হয়ে তাদের মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর বাংলায় কোনো মৌলবাদী ও উগ্রবাদীর ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেন।

সমাবেশে থেকে অনতিবিলম্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণ নিয়ে অপব্যাখ্যা ও অপমাননাকর বক্তব্যদানকারীদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তির দাবি করা হয়।