শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে হত্যা মামলায় দুই জনপ্রতিনিধি কারাগারে

৪৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলায় হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। আটককৃত ব্যক্তিরা হলেন, ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মারমা (৫৫) উপজেলার চন্দ্রঘোনা থানাধীন উজানছড়ি এলাকার মৃত মংবা মারমার ছেলে এবং ইউপি সদস্য ইউপি সদস্য সিংথোয়াই মারমা (৫০) একই থানার চংড়াছড়ি পূর্বপাড়ার খিজা মারমার ছেলে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে গোপন সংবাদের তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

এবিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহাম্মদ খান জানিয়েছেন, নিরাপত্তাবাহিনীর সদস্যরা চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যানসহ এক ইউপি সদস্যকে আটক করেছেন। আটককৃতদের রাজস্থলী থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ২০ নভেস্বর রাজস্থলী উপজেলার বাসিন্দা তুইনুমং মারমাকে গুলি করে সশস্ত্র সন্ত্রাসীরা। এর পরদিন ২১ নভেম্বর তাঁর পরিবারের সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে ২২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে এ হত্যাকান্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতাকর্মীদের দায়ী করে ২৩ জনের উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে রাজস্থলী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের মা ওয়াংচিং মারমা। এ মামলায় এই দুই জনপ্রতিনিধিকে আটক করা হয়েছে।